
মেছেদা স্টেশনের ওভারব্রিজে ছাত্রী ও তাঁর মাকে শ্লীলতাহানি, নিগ্রহের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে পাঁশকুড়া লোকালে মেছেদা স্টেশনে নেমে ওভারব্রিজ ধরে বাড়ি ফিরছিলেন ছাত্রী ও তাঁর মা।
অভিযোগ সেই সময় এক অপরিচিত ব্যক্তি মেছেদা স্টেশনে ওই কলেজ ছাত্রীকে হেনস্থা করে, বাধা দিতে গিয়ে শারীরিক নিগ্রহ করা হয় তাঁর মাকেও। তাঁদের অভিযোগ চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এমনকি খুঁজে পাওয়া যায়নি আরপিএফ, জিআরপিকেও। ইতিমধ্যেই রেল পুলিশ এবং পাঁশকুড়া থানায় অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী।









