গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ২দিন বন্ধ কেদারযাত্রা

    বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ২দিন বন্ধ কেদারযাত্রা

    0
    163
    bristi dhos e biporjostho kedarnath
    bristi dhos e biporjostho kedarnath
    ভারী বৃষ্টি আর ধসের জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিস্তির্ণ এলাকা। পূণ্যার্থীদের কথা চিন্তা করে শনিবার পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে।
    কেদারনাথ যাওয়ার পথে ভীমবলীতে মেঘভাঙা বৃষ্টি আর ধসের জেরে আটকে থাকা সাতশোরও বেশি পুণ্যার্থীকে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ হাজার ৬৭০ জনকে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এখনও যে সকল পুণ্যার্থীরা আটকে রয়েছেন তাঁদের উদ্ধারের কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা পুলিশ এবং প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছেন, ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। পুণ্যার্থী এবং পর্যটকদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনও রকম ঝুঁকি না নেন। ভারী বৃষ্টির জেরে কোথাও নেমেছে ধস, কোথাও রাস্তা ভেঙে গিয়েছে। এরফলে আটকে পড়েছেন বহু পূণ্যার্থী। সূত্রের খবর, এনডিআরএফের ১২টি এবং এসডিআরএফের ৬০টি দল উদ্ধারকাজ চালাচ্ছে। রাজ্য আবহাওয়া দফতর থেকে সতর্ক করা হয়েছে আরও ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টিহরি ও রুদ্রপ্রয়াগে। আবহাওয়া দফতরের সেই সতর্কবার্তা পেয়ে আরও সচেতন হয়েছে  স্থানীয় প্রশাসন, এসডিআরএফ এবং এনডিআরএফ।