গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ঠাণেতে হোর্ডিং ভেঙে আহত দুই, তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত

    ঠাণেতে হোর্ডিং ভেঙে আহত দুই, তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত

    0
    146
    thane te hording venge aahoto 2
    thane te hording venge aahoto 2
    মুম্বইয়ের বিলবোর্ড কান্ডের স্মৃতি উসকে ঠাণেতে রাস্তার ওপরে বিশাল হোর্ডিং ভেঙে গুরুতর জখম হয়েছেন ২জন। ক্ষতিগ্রস্থ হয়েছে ৩টি গাড়িও।
    জানা গিয়েছে , শুক্রবার ঘটেছে ডোম্বিভিলি এলাকায় রাস্তার ধারে থাকা হোর্ডিংটি আচমকাই ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাড়ি এবং পথচারীদের উপর। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিয়োয় দেখা গিয়েছে , মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে রাস্তার পাশে দাঁড় করানো ছিল বেশ কয়েকটি অটো এবং গাড়ি। ফুটপাথেও বেশ কয়েকজন ছিলেন। আচমকাই দমকা হাওয়ায় সেই রাস্তার উপরে থাকা একটি বিশাল হোর্ডিং ভেঙে পড়ে গাড়ি এবং পথচারীর উপর। স্থানীয়োই হোর্ডিংয়ের নীচে আটকে থাকা কয়েক  জনকে উদ্ধার করেছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত মে মাসে মুম্বইতে বিলবোর্ড ভেঙে ১৬ জনের মৃত্যু হয়েছিল। ঠাণের ঘটনা সেই স্মৃতিকেই উসকে দিয়েছে।