গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk দিদি-র দুঃসময়ে পাশে নেই টালিগঞ্জের বাবু-বিবিরা, তোপ কুণালের

    দিদি-র দুঃসময়ে পাশে নেই টালিগঞ্জের বাবু-বিবিরা, তোপ কুণালের

    0
    179
    tollygange er babu bibi
    tollygange er babu bibi

    দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে এমন কোনও সিনেমার কথা ভাবেন না। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের আক্রমণে এবার অভিনেতা-অভিনেত্রীদের একাংশ।

    পোস্টে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ের ছবি তৈরি হয়েছে, কিন্তু তারপরেও বসে রয়েছেন সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী। যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করছেন। রাজ্যের বিরুদ্ধে অপপ্রচার আটকাতে কী পদক্ষেপ করেছেন টালিগঞ্জের শিল্পীরা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন আফসোস লাগে মুম্বইয়ের বহু পরিচালক, প্রযোজক, অবিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার রাজ্যকে নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করেন তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত রয়েছে।