
আর জি কর কাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়ে হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সমস্ত পদ থেকে গণ পদত্যাগের কথা ঘোষণা করা হয়েছে।
তাঁদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিচারে বিলম্ব হচ্ছে। তাই এই নক্কারজনক ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছে আর জি করের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। তাঁরা জানিয়েছে, ১ আগস্ট যে নক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে, তাতে তাঁরা সকলেই আতঙ্কিত। পাশাপাশি চিকিৎসকদের লাগাতার প্রতিবাদকেও তাঁরা সমর্থন জানিয়েছেন। চিকিৎসক সহ গোটা রাজ্যের মানুষ নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছে। সেই আন্দোলন যথার্থ বলেও জানিয়েছেন তাঁরা। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যা মামলার শুনানি আগামী সোমবার হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। ওইদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হবে। মামলা শুনবেন আরও দুই বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।









