গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk নবান্নে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

    নবান্নে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

    0
    281
    আর জি কর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির মধ্যেই রাজ্যের সব দফতর ও জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকের আগে রাজ্যের সব দফতরকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
    সেই একই চিঠি পাঠানো হয়েছে ডিজি রাজীব কুমারকেও। চিঠি গিয়েছে সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং ডিডিশনাল কমিশনারের কাছেও। চিঠিতে মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করে লেখা হয়েছে সরকারি কাজের প্রতিনিয়ত পর্যালোচনার প্রয়োজনের কথা বলা হয়েছে। সরকারি কর্মীদের অকারণে কাজে যোগ না দিলে তা সার্ভিস কন্ডাক্ট রুলের লঙ্ঘন বলেই ধরা হবে, এমনটা জানানো হয়েছে।