গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Newsdesk বাম শিবির থেকেই অডিও ফাঁস, দাবি কুণালের, সিবিআই চান সুজন

    বাম শিবির থেকেই অডিও ফাঁস, দাবি কুণালের, সিবিআই চান সুজন

    0
    162

    বাম শিবির থেকে অডিও ফাঁস দাবি করে কুণাল ঘোষ বলেছেন তৃণমূলের বিরুদ্ধে যা বেরোবে, তা সত্যি, আর বিরোধীদের অডিও বেরোলে সেটা চক্রান্ত। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত-র গ্রেফতারি নিয়ে প্রশ্ন উঠতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ।

    তাঁর দাবি অডিও তো বাম শিবির থেকেই ফাঁস হয়েছে। এখন সুজনদা-রাই বলুন, গলা কলতানের কিনা। সরকারকে বিপাকে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত করা হয়েছে। তাঁদের চক্রান্ত ফাঁস বলেই রাগ। জবাবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সিবিআই তদন্তের দাবি তুলেছেন। তাঁর কথায় এআই নির্ভর গভীর ষড়যন্ত্র করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করলে এই চক্রান্তের পিছনে কত বড় মাথা রয়েছে সবটাই সামনে আসবে।