গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs বাগদা থেকে ধৃত ২ বাংলাদেশি 

    বাগদা থেকে ধৃত ২ বাংলাদেশি 

    0
    71
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে ঢুকে পরিচারিকার কাজ জুটিয়েছিলেন। আত্মীয়ের অসুস্থতার কারণে ফের বাংলাদেশ যাওয়ার পথে বাগদা থানার পুলিশের হাতে গ্রেফতার দুই মহিলা অনুপ্রবেশকারী।
    পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলা আজমিরা খাতুন, শিরিনা খাতুন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বাগদার মাথাভাঙা এলাকা থেকে বুধবার সকালে দুই সন্দেহভাজন মহিলাকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত দুই মহিলা বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। এই দুই মহিলা কয়েক মাস আগে চোরাপথে ভারতে প্রবেশ করে বাইরের রাজ্যে পরিচারিকার কাজ করতেন।
    বাংলাদেশ বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ার কারণে তাঁরা চোরাপথে বাংলাদেশ যাওয়ার জন্য বাগদায় এসেছিলেন। আদতে কেন কী উদ্দেশ্যে তাঁরা ভারতে ঢুকেছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।