
দলের কর্মী খুনে নিজের পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতিকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের খুনে সকালেই পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন তৃণমূলের গোড়ার দিন থেকে বাবলা ওরফে দুলাল সরকার রয়েছে।
পরে নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে দুলালের প্রসঙ্গ টেনে এসপি-র গাফিলতি রয়েছে বলে তোপ দেগেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এর আগেও ওঁর ওপর হামলা হয়েছিল। আগে নিরাপত্তা পেত। কিন্তু পরে সেটা তুলে নেওয়া হয়। হামলা হতে পারে জেনেও নিরাপত্তা তুলে নেওয়ায় এসপির গাফলতিকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইট: মুখ্যমন্ত্রী এদিকে মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনে মুখ্যমন্ত্রী এসপিকে কাঠগড়ায় তলেছেন তখন রাজ্যের বিরোধী দলনেতার দাবি এরাজ্যে শুধু সাধারণ মানুষ, বিজেপিই নয়, তৃণমূল নেতা কর্মীদেরও কোনও নিরাপত্তা নেই। মালদার ঘটনা নিয়ে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যটা জঙ্গিদের হাতে চলে গিয়েছে। আর পুলিশের কাজ তৃণমূলকে তুষ্ট করা, টাকা তোলা, আর যত নোংরা কাজ আছে করা। সেজন্যই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও।
মালদায় গুলিকাণ্ডের ছবি পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন বছর নতুন হতে পারে, কিন্তু হিংসার মডেল নতুন নয়। রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রীর দ্বারা লালিত-পালিত দুষ্কৃতীদের কাছে এখন তৃণমূলের নেতারাও নিরাপদে নেই।








