গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সত্য-অহিংসা সাম্রাজ্যের শিকড়কে নাড়িয়ে দেয় : রাহুল 

    সত্য-অহিংসা সাম্রাজ্যের শিকড়কে নাড়িয়ে দেয় : রাহুল 

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স
    সত্য, অহিংসা ও নির্ভীকতার শক্তি বড় বড় সাম্রাজ্যের শিকড়কে নাড়া দিতে পারে। মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
    ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে রাজনৈতিক নেতারা তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজঘাটে গিয়ে স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।অন্যদিকে এক্স বার্তায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, গান্ধিজী শুধু একজন ব্যক্তি নন, তিনি ভারতের আত্মা এবং এখনও প্রতিটি ভারতীয়ের মধ্যে বেঁচে আছেন । সত্য, অহিংসা ও নির্ভীকতার শক্তি বড় বড় সাম্রাজ্যের শিকড়কেও নাড়া দিতে পারে। সমগ্র বিশ্ব এই আদর্শ থেকে অনুপ্রেরণা নেয় । জাতির পিতা মহাত্মা গান্ধীকে তাঁর শহিদ দিবসে শত শত প্রণাম। এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিজেপি ও আরএসএসকে নিশানা করে বলেছেন, ৭৭ বছর আগে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। নাথুরাম গডসে ছিলেন সেই ব্যক্তি যিনি বাপুকে গুলি চালিয়েছিলেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন একজন আদর্শবাদী।
    বর্তমানে শাসক দলে এমন কয়েকজন সাংসদ রয়েছেন, যাদের গান্ধীজি এবং গডসেকে বেছে নিতে বলা হলে তাদের ভাবতে হয়। বর্তমানে যারা ক্ষমতার শীর্ষে বসে আছে তারা গান্ধীজির আত্মত্যাগকে স্বীকার করে না এবং বলে যে ভারত ২২ জানুয়ারি ২০২৪-এ স্বাধীনতা পেয়েছে।