গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment অক্ষয়কে সপাটে চড় মারেন ক্যাটরিনা

    অক্ষয়কে সপাটে চড় মারেন ক্যাটরিনা

    0
    133
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শুরুর দিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সিনেমা করতে আপত্তি ছিল অক্ষয় কুমারের। একটা সময়ে গিয়ে জুটি হয়ে সিনেমা করেন এবং সেটি ব্যবসাসফলও হয়। এরপর একাধিক সিনেমাতেই দেখা গেছে অক্ষয়-কারিনা জুটিকে।

    তাদেরকে শেষ দেখা গেছে রোহিত শেঠির সূর্যবংশী সিনেমাতে।এটিই শেষ সিনেমা, তারপর থেকে এই জুটিকে আর পায়নি বলিউড। তবে এই সিনেমার শুটিং সেটে এমন কী কাণ্ড ঘটে,যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে? সম্প্রতি ভাইরাল হয়েছে অন্দরমহলের সেই কাহিনি। যেখানে শোনা গিয়েছে, ক্যাটরিনা কাইফ নাকি অক্ষয় কুমারের গালে সপাটে চড় মেরে বসেন। কিন্তু হঠাৎ এমন কী হল যার জন্য মেজাজ হারিয়ে ফেলেন ক্যাটরিনা,সেই রহস্য ফাঁস হয়েছে দ্য কপিল শর্মা শোতে।যেখানে এই জুটি এসে খোলাসা করেছিলেন আসলে শুটিং সেটে ঠিক কী ঘটেছিল? সূর্যবংশী ছবিতে দু’ রকমের দৃশ্যই রয়েছে।রোম্যান্সও আছে,আবার অক্ষয় কুমারের গালে একটা চড় মারার দৃশ্যও রয়েছে জানিয়ে শোয়ের সঞ্চালক কপিল শর্মা ক্যাটরিনা ও অক্ষয়ের উদ্দেশে প্রশ্ন করেন, কোন দৃশ্যে বেশি রিটেক হয়েছিল? এরপর অক্ষয় কুমার বলে ওঠেন, রোম্যান্সের দৃশ্যে। কারণ চড়ের দৃশ্যটা এক টেকেই নেওয়া হয়েছিল।এখানে না থেমে কারণও খোলাসা করেন অক্ষয় কুমার।

    তিনি জানান, চড় যাতে আসল মনে হয়, তাই ক্যাটরিনা সত্যি সত্যি সপাটে চড় মেরে দিয়েছিলেন অক্ষয় কুমারের গালে।যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শকদের সামনে উপস্থাপনা করেছিলেন অক্ষয় কুমার- ক্যাটরিনা জুটি।