গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ওড়িশার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডিজিটাল অ্যারেস্ট

    ওড়িশার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডিজিটাল অ্যারেস্ট

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স

    ওড়িশার এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডিজিটাল অ্যারেস্ট-এর ফাঁদে ফেলে প্রায় ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে। এমনটাই জানিয়েছে পুলিশের সাইবার অপরাধদমন শাখা।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, ওড়িশার বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই মহিলার নাম গীতাঞ্জলি দাস। অভিযোগ, ১২ ফেব্রুয়ারি গীতাঞ্জলির কাছে একটি ফোন আসে। নিজেকে ইডি আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে অপর প্রান্ত থেকে পুরুষ কণ্ঠ ইংরেজিতে বলে, অধ্যাপিকার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছে ইডি। সে জন্য গীতাঞ্জলিকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। এ সব শুনে ভয় পেয়ে যান ওই মহিলা। তখন তাঁকে বলা হয়, ১৪ লক্ষ টাকা দিলে তাঁকে জামিনে ছাড়া হবে। প্রতারকদের কথামতো ওই টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন অধ্যাপিকা। টাকা পাওয়ার পর থেকে প্রতারকদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

    এর পরেই অধ্যাপিকা বুঝতে পারেন, তাঁকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বেরহামপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার অপরাধদমন শাখা।