গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ‘আগামী মহাকুম্ভ বালির উপরে’, সতর্ক করলেন ওয়াংচুক

    ‘আগামী মহাকুম্ভ বালির উপরে’, সতর্ক করলেন ওয়াংচুক

    0
    148
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    যেভাবে হিমবাহ দ্রুত গলছে তাতে ১৪৪ বছর পর যদি মহাকুম্ভ হয়, তা হতে পারে বালির উপর। পুণ্যস্নানের উপায় থাকবে না। কারণ, সব নদী শুকিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই সতর্কতা দিয়েছেন সোনম ওয়াংচুক।
    সেখানেই পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে সচেতন করেন বলেছেন, যদি গঙ্গা, যমুনার মতো বহুবর্ষজীবী নদীর উৎস এই হিমবাহগুলোকে পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ না করা হয়, পরের মহাকুম্ভ বালির উপর করতে হতে পারে। হিমবাহ রক্ষার জন্য বহুদিন ধরেই তিনি আন্দোলন করছেন। লাদাখ থেকে পদযাত্রা করে দিল্লি আসেন। এরপর খারদুং লা-র একটি হিমবাহ থেকে বরফ নিয়ে আমেরিকা যান। সেখানকার বিখ্যাত পশমিনা উলে মুড়ে।
    বস্টনে হার্ভার্ড কেনেডি স্কুল, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরেও যান অন্য পরিবেশকর্মীদের সঙ্গে। রাষ্ট্রসংঘ ২০২৫ সালকে হিমবাহ সংরক্ষণের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করেছে। ২১ মার্চ বিশ্ব হিমবাহ দিবস পালিত হবে।