গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ৮ বছরের সেই শিশুর মৃত্যু

    বাংলাদেশে ৮ বছরের সেই শিশুর মৃত্যু

    0
    1549
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আট বছরের শিশুর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেই শিশুটির মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালে। বাংলাদেশের সম্মিলিত সামরিক হাসপাতালের আধিকারিক নাজমুল হামিদকে উল্লেখ করে জানিয়েছে, সকাল থেকে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। সিপিআর দেওয়ার পর প্রথম বার হৃদ্‌স্পন্দন ফিরলেও দ্বিতীয় বার আর তা ফেরানো যায়নি। দুপুর ১টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। 
    মাগুরায় দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই শিশু। কিছু দিন আগে সেখানেই নিজের আত্মীয়দের লালসার শিকার হয় সে। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর বড় মেয়ের শ্বশুর ছোট মেয়েকে ধর্ষণ করেছেন। এই কাজে তাঁকে সহায়তা করেছেন বড় মেয়ের স্বামী অর্থাৎ, শিশুটির জামাইবাবু। গোটা ঘটনার কথা জানতেন শিশুটির দিদির শাশুড়ি এবং ভাসুর। অভিযোগ, তাঁরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শিশুটিকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়। গত বৃহস্পতিবার তাকে অচৈতন্য অবস্থায় মাগুরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে ফরিদপুর হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে।
    শনিবার তাকে স্থানান্তরিত করা হয় সামরিক হাসপাতালে। লাইফ সাপোর্টে শিশুটির চিকিৎসা চলছিল। শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। বাংলাদেশ হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে, ছ’মাসের মধ্যে এই ঘটনার বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে।