
চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইটালির নেপলস শহর। রিখটার স্কেলে ৪.৪ মাত্রা ভূমিকম্পে বিধ্বস্ত ইটালির অন্যতম পুরনো জনপদ।
নেপলসের পজুওলি শহরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে কম্পনের উৎস। আর সেখান থেকেই বিপর্যস্ত হয়েছে আশপাশের একাধিক এলাকা। বাড়িঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় কয়েক মুহূর্তের মধ্যেই সহায়সম্বলহীন হয়ে পড়েছেন বহু মানুষ। হুড়মুড়িয়ে ভেঙেছে বাড়ি-ঘরদোর। রাতারাতি ছাদ হারিয়েছেন বাসিন্দারা। ঘুমের মাঝে ৪.৪ মাত্রার ভূমিকম্পের ধাক্কায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সারারাত রাস্তায়, গাড়িতেই কাটিয়েছেন তাঁরা। সেসব ছবি আপাতত সোশাল মিডিয়ায় ভাইরাল।
ইটালির আবহাওয়া বিভাগ বলছে, ৪০ বছরের মধ্যে এটাই নেপলসের ভয়াবহ ভূমিকম্প। একই কথা জানিয়েছে মার্কিন ভূতাত্বিক সমীক্ষা সংস্থা।









