গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata গ্রেফতার করে খুনের চেষ্টা! হাইকোর্টে অর্জুন সিং

    গ্রেফতার করে খুনের চেষ্টা! হাইকোর্টে অর্জুন সিং

    0
    208
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গ্রেফতার করে খুনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
    বোমা, গুলি কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। ফের তলবও করা হয়। এরপরই গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছেন অর্জুন। ব্যারাকপুরের বিজেপি নেতার অভিযোগ, মিথ্যে কেসে গ্রেফতার করে জেলের মধ্যে খুনও করতে পারে। তৃণমূল পারে না. এমন কোনও কাজ নেই। এদিকে শুরু থেকেই অর্জুনের গ্রেফতারের দাবিতে সরব ভাটপাড়ার তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। ইতিমধ্যে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সামনে এনেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, নমিত সিং বনাম মহম্মদ ফিরোজের দল একটি গলির মধ্যে একে অপরের দিকে তেড়ে যাচ্ছে।
    কিছু পরে গলির মধ্যে দেখা যায় অর্জুন সিং ও তার দলবলকে। এদিকে অর্জুনকে গ্রেফতার করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।