গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National এপ্রিলের গোড়ায়  ব্যাঙ্কক-শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী

    এপ্রিলের গোড়ায়  ব্যাঙ্কক-শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    থাইল্যান্ডে ৩ থেকে ৪ এপ্রিল হতে চলা ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে এপ্রিল মাসের গোড়াতেই সে দেশে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে , এ নিয়ে  প্রধানমন্ত্রীর ততীযবার থাইল্যান্ড সফর। বৈঠকে নৌ নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রে খবর।
    সেখান থেকে ৪ এপ্রিল তিন দিনের শ্রীলঙ্কা সফরে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে আগামী ১৯ এপ্রিল আমেরিকায়  যাবেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বস্টনে অনাবাসী ভারতীয এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি।