গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইদের শুভেচ্ছা শেখ হাসিনার

    ইদের শুভেচ্ছা শেখ হাসিনার

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স

    ইদ উপলক্ষ্যে সাধারণ দেশবাসীর পাশাপাশি আওয়ামি লীগের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। আলাদা করে উল্লেখ করেছেন দলের ঘরছাড়া, আহত, নির্যাতিত নেতা-কর্মীদের কথা। পরিজনের সঙ্গে এবারের ইদ পালন না করতে পারার আক্ষেপ ঝড়ে পড়েছে তাঁর কণ্ঠে। শুভেচ্ছা বার্তায়  তিনি লিখেছেন, নিরীহ ও বিপন্ন মানুষসহ বাংলাদেশে আওয়ামি লীগের নির্যাতিত  কোটি কোটি নেতাকর্মী তাঁর মতো নিজেদের আপনজনের সঙ্গে ইদ করতে পারছেন না।

    অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের সমযে শহিদ সকলের পরিবারের সদস্যবর্গ এবং নির্মম নির্যাতন -নিপীড়নে আহত ও পঙ্গুত্ববরণকারী সহ কারাগারে বন্দী অজস্র নেতাকর্মীর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন হাসিনা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার সংগ্রামে অবিচল থাকতে হবে বলে জানিয়েছেন হাসিনা।