গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বলি তারকাদের ইদ উদযাপন

    বলি তারকাদের ইদ উদযাপন

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নিজের নতুন ছবি সিকান্দরের মুক্তির দিনেই ফ্যানেদের সঙ্গে ইদের শুভেচ্ছা-বিনিময় করেছেন বলিউডের ভাইজান সলমন খান। পরিবারের খুদে সদস্যদের নিয়ে নিজের বাড়ির ব্যালকনি থেকেই ফ্যানেদের উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন সলমন। সোমবার তাঁকে দেখার জন্য তাঁর বাড়ির সামনে এমনকী গাছের মগডালেও চড়ে বসেন কেউ কেউ। এদিকে খুশির ইদে দুই ছেলেকে নিয়ে  মেতেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অন্যদিকে মুম্বইয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ক্যামেরার সামনে হাত নাড়িয়ে ইদের শুভেচ্ছা জানিয়েছেন দঙ্গল খ্যাত অভিনেত্রী ফতিমা শেখ সানা।

    ইদ উপলক্ষ্যে সেজে উঠেছিলেন সইফ, করিনা, সোহা আলি খান, কুণাল খেমু, সাবা আলি খান সকলেই। সইফ বেছে নিয়েছেন সাবেক সাজ, ধবধবে সাদা কুর্তা ও পাজামা। করিনা পরেছিলেন ফুল ছাপের সালোয়ার কামিজ। সইফ ও করিনা দুজনেই খাদ্যরসিক। পটৌডী পরিবারের হেঁসেলেও তার ইদ উপলক্ষ্যে নানা রকমের পদ রান্না হয়ে  থাকে। সেই ধারা বজায়  থাকল এবারও।