গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদে এলাকা পরিদর্শনে যাবেন সিআরপিএফ-র আইজি

    মুর্শিদাবাদে এলাকা পরিদর্শনে যাবেন সিআরপিএফ-র আইজি

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব
    থমথমে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ানে সোমবার পরিদর্শনে যাবেন সিআরপিএফ-র আইজি। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় এখনও টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা।
    উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান, বাজার প্রায় বন্ধ রয়েছে, যানবাহন চলাচলও অনেক কম। বিভিন্ন বাড়ির ছাদ থেকে জমিয়ে রাখা পাথর, ইটের টুকরো সরিয়ে রাখতে বলা হয়েছে।
    মঙ্গলবার রাত পর্যন্ত জঙ্গিপুর, মর্শিদাবাদ, মালদহ ও বীরভূমের একাংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অশান্তি এবং হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।