গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata আরও ২ মাস বাড়ল কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ

    আরও ২ মাস বাড়ল কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু-র অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। চিকিৎসার জন্য জুন মাস পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
    ১৬ জুন মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ সুজয় কৃষ্ণ ভদ্র-র অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন। এবার দ্বিতীয়বারের জন্য জামিনের মেয়াদ বেড়েছে। এর আগে নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণের জামিনের মেয়াদ ২২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছিল আদালত। নিয়োগ মামলায় ২০২৩ সালে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি।
    পরে একই মামলায় তাঁকে সিবিআই গ্রেফতার করে। তবে জামিনের পর থেকে বেহালার বাড়িতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র।