গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports আইপিএলে এক ধাপ এগোলো হায়দরাবাদ

    আইপিএলে এক ধাপ এগোলো হায়দরাবাদ

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স

    আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে ৯ ম্যাচে ৩ জয়ে এক ধাপ এগিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠে এলো দলটি। অন্যদিকে সমান ম্যাচে সপ্তম হারে তলানিতেই রয়ে গেছে চেন্নাই।ঘরের মাঠ এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় চেন্নাই।

    জবাবে ৫ উইকেট ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় হায়দরাবাদ।আগে ব্যাটিংয়ে নেমে শুরুটাa ভালো হয়নি চেন্নাইয়ের।দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার শাইখ রাশিদের উইকেট হারায় তারা। মোহাম্মদ শামির ইনিংসের প্রথম বলেই স্লিপে অভিষেক শর্মার হাতে ক্যাচ দেন রাশিদ।দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়েন আয়ুশ মাহার্তে ও স্যাম কারেন।১০ বলে ৬ রান করে সাজঘরে ফেরত যান কারেন। ১৯ বলে ৩০ রানে আটকে যান মাহার্তে। ৪৭ রানে চেন্নাই হারায় ৩ উইকেট।১৭ বলে ২১ রান আসে বরীন্দ্র জাদেজার ব্যাট থেকে। চেন্নাইয়ের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়ালড ব্রেভিস।

    ১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে হায়দরাবাদ। রানের খাতা খোলার আগে উইকেট হারায় তারাও।২ বল খেলে শূন্য রানে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। ১৬ বলে ১৯ রানে থামেন ট্রাভিস হেড। ৮ বলে ৭ রান করে হেনরিখ ক্লাসেন আউট হওয়ার পর দলীয় সংগ্রহের ভিত মজবুত করেন ইশান কিশান। হায়দরাবাদের ইনিংসের সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন ইশান কিশান।