
সুযোগ পেলে দিঘায় জগন্নাথ দেবের মন্দিরে যাবেন দিলীপ ঘোষ। জানিয়েছেন নিজেই।
এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তাঁর করা প্রশ্নের উত্তর পেলেই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যেতে পারেন। এবার দিলীপ ঘোষ বলেছেন পুরী থেকে জগন্নাথদেব এতদূর এগিয়ে এসেছেন। তবে কেন তিনি যেতে পারবেন না। সঙ্গে তাঁর সংযোজন জগন্নাথদেবের বৈশিষ্ট্য তার বড় বড় চোখ রয়েছে। তিনি সবকিছু দেখছেন। বিধানসভা নির্বাচনে এই মন্দির কোনও প্রভাব ফেলবে কিনা সেই প্রশ্নে অবশ্য দিলীপ ঘোষ রামমন্দিরের প্রসঙ্গ টেনে এনেছেন। বলেছেন ভোট মানুষ দেয়।
দেবতা শুধু দেখেন। রামমন্দির তৈরি করেও বিজেপির ভোট বাড়েনি।









