
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দু’সপ্তাহ সময় দিয়ে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে তিনি বলেছেন, যদি পুতিন তাকে ঘোরাতে থাকেন বা সময় নষ্ট করেন, তবে তিনি ভিন্নভাবে জবাব দেবেন। রাশিয়া গত কয়েক দিনে ইউক্রেনে হামলা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি এটা এখনই বলতে পারছেন না, তবে দু’সপ্তাহের মধ্যে জানিয়ে দেবেন।
গত কয়েকদিন ধরে ট্রাম্প পুতিনের সমালোচনা করে যাচ্ছেন। রবিবার থেকে ট্রাম্প সোশ্যাল মাধ্যমে নানা পোস্ট দেন। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, পুতিন একেবারে পাগল হয়ে গেছেন এবং তিনি আগুন নিয়ে খেলছেন। বাইট : ডোনাল্ড ট্রাম্প। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা স্থগিত রাখতে বলেছেন।যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরও সময় পায়।
কারণ ওমান এবং ইতালিতে এ বিষয়ে আমেরিকা ও ইরানের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাইট : ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলি নেতা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়ে আসছেন। ইরান বলেছে যে যদি এই ধরনের কোনও আক্রমণ চালানো হয় তবে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে।








