গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment একসঙ্গে নিরব-ইধিকা 

    একসঙ্গে নিরব-ইধিকা 

    0
    264
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের প্রিয়তমা সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের।এরপর শরীফুল রাজের সঙ্গে।

    শেষ বরবাদ সিনেমায় শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন।এবার ইধিকাকে দেখা গিয়েছে নায়ক নিরবের সঙ্গে।তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মেটালেন নিরব। তারপর দু’জনের নাচানাচি। এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে।বাংলাদেশের পরিচালক অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীর বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে তাদের।এরইমধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।বিজ্ঞাপনচিত্রে সোমেশ্বর অলির লিরিক্সে আলভীর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আলভী এবং সিঁথি। নায়ক নিরব বলেছেন, আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন দুবাইর মরুভূমিতে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা পাল। ইধিকার সঙ্গে কাজ করাটা ভালো একটি অভিজ্ঞতা।বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে , তপ্ত মরুরবুকে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা। জেমসবন্ড স্টাইলে নিরব পাশ দিয়ে যেতেই চোখ আটকে যায় সুন্দরী ইধিকার দিকে।

    মুহূর্তে দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন। তা পান করে তপ্ত মরুতেই প্রশান্তির ঝড়ে আবেশ ছড়ান এই জুটি।