
শুভেন্দু অধিকারীর সফরের দিনেই সন্দেশখালিতে আবারও সিবিআই। সন্দেশখালিকাণ্ডে বিজেপির মহিলা কর্মীর বয়ান রেকর্ড করেছে সিবিআই।
শাহজাহানদের অত্যাচার নিয়ে বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। সিবিআই যখন ওই বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছেছিল তখন বাড়িতে ছিলেন না তিনি। ন্যাজাটে শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে গিয়েছেন। সভা শেষে ফেরার পথে ধামাখালির গেস্ট হাউসে সিবিআই ওই মহিলা বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করেছেন।
তিনি জানিয়েছেন শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এখানে কেউই চান না শাহজাহান জেলের বাইরে থাকুক।








