গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment পূজা-কুণালরাই প্রতারক! অভিযোগ

    পূজা-কুণালরাই প্রতারক! অভিযোগ

    0
    191
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা কুণাল বর্মা,বেশ কিছুদিন আগে খুব কাছের বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁদের সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে।

    তারকা দম্পতির এহেন অভিযোগের পর তাঁদের  ফ্যান ফলোয়াররা তাঁদের সান্ত্বনা দিয়েছেন। এবার সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। টলিউডের পরিচালক শ্যামসুন্দর দে-র স্ত্রী মালবিকা দে, পূজা-কুণালের বিরুদ্ধে এমন এক অভিযোগ এনেছেন যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের।এমন পোস্টে যাঁরা এতদিন তাঁদের সমর্থন করছিলেন তাঁরাও রীতিমতো চমকে গিয়েছেন।ঠিক কী অভিযোগ এনেছেন ওই প্রযোজক পত্নী? সোশাল মিডিয়ায় তিনি তাঁর ব্যাঙ্ক ও ব্যক্তিগত বেশ কিছু নথির ছবি পোস্ট করে দাবি করেছেন,পূজা ও কুণাল প্রতারণার শিকার নন। বরং তাঁরাই নাকি প্রতারক। সঙ্গে বিস্ফোরক পোস্টে তিনি লিখেছেন, নির্যাতন, অপহরণ ও প্রাণনাশের হুমকি, অভিনেত্রী পূজা ব্যানার্জী ও কুনাল বর্মার দ্বারা সংঘটিত এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভগ্নহৃদয়ে একটি মর্মান্তিক ঘটনার কথা শেয়ার করছেন। এমন ঘটনা কোনও পরিবারকেই যেন কখনওই সম্মুখীন না হতে হয়।

    ৩১শে মে, ২০২৫, তাঁর স্বামী , শ্যামসুন্দর দে, যিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট নির্মাতা ও ৬০টিরও বেশি ছবির প্রযোজক, তাঁকে পূজা ব্যানার্জী ওরফে পূজা বসু, কুনাল বর্মা এবং তাঁদের প্রভাবশালী সহযোগী পীযুষ কোঠারী দ্বারা জোরপূর্বক অপহরণ, আটক ও অর্থ আদায়ের জন্য হুমকি এবং মারধর করা হয়।ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন, শ্যাম যখন গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ পূজা ব্যানার্জী ও তাঁর সঙ্গে থাকা বাকিরা পথরোধ করে এবং তাঁকে একটি অজানা স্থানে জোর করে নিয়ে যায়।