গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology বেজিংয়ে ড্রোন বিক্রিতে চীনের বিধি-নিষেধ

    বেজিংয়ে ড্রোন বিক্রিতে চীনের বিধি-নিষেধ

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নিরাপত্তা উদ্বেগের জেরে চীনের রাজধানী বেজিংয়ে ড্রোন বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। নতুন এই নীতিমালার আওতায় বেইজিংয়ে ড্রোন ও এর আনুষঙ্গিক যন্ত্রাংশ বিক্রি, ভাড়া দেওয়া এমনকি বাইরে থেকে শহরে ড্রোন নিয়ে আসাও নিষিদ্ধ করা হয়েছে।

    কর্তৃপক্ষের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়মে বেজিংয়ে ড্রোন আছে এমন সব মালিককে পুলিশের কাছে তাদের যন্ত্রটি বাধ্যতামূলকভাবে রেজিস্টার্ড করতে হবে।কোনো ড্রোন যদি মেরামতের জন্য শহরের বাইরে পাঠানো হয়, তবে সেটি কুরিয়ারে আনার সুযোগ থাকবে না বরং মালিককে সশরীরে গিয়ে তা সংগ্রহ করতে হবে।এছাড়া শহরের ভেতরে যেকোনো ড্রোন ওড়ানোর আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করে নীতির ওপর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।উল্লেখ্য,চিন বর্তমানে বিশ্বের ড্রোন বাজারের অন্যতম শীর্ষ দেশ এবং ডিজেআই-এর মতো বিশ্ববিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখানেই অবস্থিত।

    চীনের নিম্ন-উচ্চতার অর্থনীতি থেকে ২০৩৫ সালের মধ্যে দু’ ট্রিলিয়ন ইউয়ানের বেশি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও ড্রোন ব্যবহারের ক্ষেত্রটি দিন দিন সংকুচিত হয়ে আসছে। গত বছরই পুরো বেজিংয়ের আকাশসীমাকে ড্রোন-মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল।