গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National অপারেশন সিঁদুর ভারতের শক্তির পরিচয় : মোদী  

    অপারেশন সিঁদুর ভারতের শক্তির পরিচয় : মোদী  

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তানের নাম না করে, ফের অপারেশন সিঁদুর নিয়ে পাক সরকারকে উপর আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে ভারত কি করতে পারে।

    অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নীতি বিশ্বের কাছে স্পষ্ট করে তুলেছে। মঙ্গলবার আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের নাম না করে একহাত নেন মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতে তৈরি অস্ত্রগুলি তাদের প্রভাব দেখিয়েছে। দেশ দেখিয়ে দিয়েছে ভারতবাসীর রক্ত ঝড়ানো সন্ত্রাসীদের জন্য কোনও জায়গা নিরাপদ নয়। তিনি আরও বলেছেন যে, বর্তমান শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্বের আদর্শে কাজ করেছে, তাঁরা একটি শক্তিশালী ভারত চেয়েছিলেন যা কোনও বৈষম্যমুক্ত ছিল। মোদী বলেছেন, গত ১১ বছরে তাঁর সরকার ভারতকে সামাজিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী করার জন্য কাজ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এগিয়ে চলেছে।

    বিদেশের উপর নির্ভরতা কমেছে, দেশ আত্ম নির্ভর হয়ে উঠছে। ভারতীয় সেনাবাহিনী ২২ মিনিটের মধ্যে ভারতে তৈরি অস্ত্র দিয়ে শত্রুকে নতজানু করে দিয়েছে।