গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, ২১ জুলাই শুনানি

    সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, ২১ জুলাই শুনানি

    0
    129
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সোমবার ওই মামলাটি শুনবে শীর্ষ আদালত। আত্মদীপ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। প্রধান বিচারপতি বিআর গাবাইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার তিন সদস্যের বেঞ্চে শুনানি রয়েছে।
    গত ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। ওই রায় নিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা।
    অভিযোগ, সেদিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। যা আদালত অবমাননার শামিল। ওই নিয়ে গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সূত্রে খবর, মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য, নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে।