গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Nadia শাপলা তুলতে গিয়ে ডুবে মৃত্যু ২ নাবালিকার

    শাপলা তুলতে গিয়ে ডুবে মৃত্যু ২ নাবালিকার

    0
    217
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শাপলা তুলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ২ নাবালিকার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরেকজন।
    নদিয়ার বীরনগরের দিঘিরপাড় এলাকায় ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে। জানা গিয়েছে নদিয়ার বীরনগরে একটি পুকুরে শাপলা তুলতে গিয়েছিল বছর ১৫-র দেবিকা সরকার, ৯ বছরের রাখি সরকার এবং ১১ বছরের জ্যোতি মণ্ডল। কিন্তু পুকুরে নেমে শাপলা তোলার সময় তিন জন তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
    সেখানে জ্যোতি এবং রাখিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে দেবিকা।