গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata সোমবার ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধনে মোদী

    সোমবার ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধনে মোদী

    0
    77
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রধানমন্ত্রীর কলকাতা সফরের মূল উদ্দেশ্য ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলা যৌথবাহিনী কমান্ডারদের বৈঠক।

    সোমবার সকালে গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর সর্বাধিনায়ক সিডিএস অনিল চৌহান। এছাড়া প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য মন্ত্রকের সচিবরাও। এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে আলাদা বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয় এবারের যৌথ সেনাপতি সম্মেলনে মূল আলোচনা হবে ভারতের সশস্ত্র বাহিনীতে সংস্কার, রূপান্তর ও পরিবর্তন সংক্রান্ত বিষয়ে।

    অত্যাধুনিক প্রযুক্তিকে আরও বেশি করে কাজে লাগিয়ে ভারতীয় বাহিনীর সক্ষমতাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া। তিন বাহিনীর মধ্যে আরও মজবুত সমন্বয় স্থাপন, প্রয়োজনে বাহিনীগুলোয় কাঠামোগত সংস্থার করা।