গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata শক্তি হারাচ্ছে নিম্নচাপ, ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে

    শক্তি হারাচ্ছে নিম্নচাপ, ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে

    0
    132
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আরও অন্তত তিন দিন বৃষ্টি হতে পারে কলকাতায় এবং শহরতলিতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। বীরভূমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় শনিবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে।
    শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দাজিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে।