
উত্তরবঙ্গে টানা বৃষ্টি, ভূমিধসের জেরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন। দার্জিলিংয়ে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
যাঁরা আহত, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। জানিয়েছেন, দার্জিলিংয়ের পরিস্থিতি দিকে কেন্দ্র নজর সর্বদা নজর রাখছে। সবরকম সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র জানিয়েছেন তিনি। ক্ষয়ক্ষতি যা হয়েছে, তাড়াতাড়ি তার মোকাবিলা হোক, প্রার্থনা প্রধানমন্ত্রীর। ভূমিধসের জেরে পাহাড়, সমতল বিচ্ছিন্ন। বেড়াতে গিয়ে হোটেলে বন্দি হয়ে আতঙ্কে প্রতি মুহূর্ত কাটাতে হচ্ছে পর্যটকদের। বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। একের পর এক এলাকায় ধস নেমেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। এর মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মিরিকে। সুখিয়ায় মৃত্যু হয়েছে ৪ জনের। সেই মতো গত তিনদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি ছিল পাহাড়ি এলাকাগুলিতে। টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করেছে। বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ধসে চাপা পড়ে, জলে তলিয়ে মৃত্যু হয় একাধিক স্থানীয় বাসিন্দার। এখনও পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। তবে, সূত্রের খবর ১৪ জনের মৃত্যু হয়েছে এপর্যন্ত।
সংখ্যাটা বাড়ার আশঙ্কা রয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা-সহ প্রায় সমস্ত নদী।








