গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিহার নির্বাচন থেকে সরে দাঁড়াল হেমন্তের দল জেএমএম

    বিহার নির্বাচন থেকে সরে দাঁড়াল হেমন্তের দল জেএমএম

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স
    বিহার বিধানসভা নির্বাচন থেকে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাদের অভিযোগ, কংগ্রেস এবং আরজেডির রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এর যোগ্য জবাব দেওয়া হবে বলেও তোপ দেগেছে হেমন্ত সোরেনের দল।
    জেএমএম নেতা সুদিব্য কুমার বলেছেন, ২০২০ সালে বিহার নির্বাচনে আরজেডি এবং কংগ্রেস জেএমএমকে তিনটি আসন ছেড়ে দেবে বলে নিশ্চিত করেছিল। কিন্তু পরে তারা সেই কথা রাখেনি। তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। এদিকে গত বছরের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেস, আরজেডি এবং বামেদের জন্য একটি বড় সংখ্যক আসন ছেড়েছিল জেএমএম। কিন্তু এবছর বিহার ভোটে ফের জেএমএমকে অপমানিত করা হয়েছে। শনিবারই ইন্ডিয়া জোটে না গিয়ে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ছয়টি আসনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছিল জেএমএম।
    একদিকে যখন শাসক শিবির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে, বিরোধী জোট ইন্ডিয়া তখনও আসনরফা নিয়ে টানাপড়েনে ভুগছে। মূলত কংগ্রেস এবং আরজেডির মধ্যে দড়ি টানাটানি চলছে। এই অবস্থায় আলাদা করে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যতম সঙ্গী জেএমএম। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্টা যেতে না যেতেই আচমকা নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হেমন্তের দল।