
আলোর উৎসব কালীপুজোতে মাতোয়ারা শুধু রাজ্য বা দেশ নয়। লন্ডনের বুকে কালীপুজো, এ যেন প্রবাসে বাংলার স্বাদ।
১৯৮২ সালে কৃষ্ণা ঘোষের হাত ধরে শুরু হয় লন্ডন কালীবাড়ির পুজো। ধীরে ধীরে ছোট আয়োজন রূপ নেয় এক মহোৎসবে। ৯০-এর দশকে এই পুজো ছড়িয়ে পড়ে সাউথ লন্ডনের বিভিন্ন প্রান্তে। তিথি ও নিয়ম মেনে হয়েছে এই পুজো। প্রতিবছরই থাকে নতুন থিম পরিবেশ রক্ষা, নারীশক্তির জাগরণ, কিংবা প্রবাস জীবনের টানাপোড়েন।
চার দশক পরেও, লন্ডন কালীবাড়ির পুজো এখন এক সাংস্কৃতিক ঐতিহ্য। কৃষ্ণা ঘোষ আর নেই, তবু তাঁর শুরু করা এই পুজো এগিয়ে নিয়ে যাচ্ছেন উত্তরসূরিরা।









