
মাওবাদী – পুলিশ সংঘর্ষে মৃত এক । নিহত মাওবাদীর নাম আপিল মুর্মু ওরফে রোহিত মুর্মু। জানা যাচ্ছে , বুধবার অসমের কোকরাঝাড় জেলায় যে আইইডি বিস্ফোরণে রেললাইনের একাংশ উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল তাতে জড়িত ছিল এই মাওবাদীরা।
কোকরাঝাড় জেলার পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানিয়েছে , আমরা খবর পেয়েছিলাম, ওই এলাকায় কয়েক জন মাওবাদী লুকিয়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আমরা এক জন গুরুতর আহত মাওবাদীকে উদ্ধার করেছিলাম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়।








