গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Murshidabad মনে হয়েছে তাই মেরেছি, মাকে খুন করে দাবি ছেলের

    মনে হয়েছে তাই মেরেছি, মাকে খুন করে দাবি ছেলের

    0
    48
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ঘর থেকে মায়ের রক্তাক্ত দেহ উদ্ধারের পর ছেলের দাবি মনে হয়েছে, তাই মেরে ফেলেছে। মুর্শিদাবাদের ভরতপুরের খয়রা গ্রামে অভিযুক্তকে আটক করে জেরা করছে পুলিশ।
    জানা গিয়েছে ছেলে রঘুনাথকে সঙ্গে নিয়ে ভরতপুরের বাড়িতেই থাকতেন বছর ৫৮-র মিনতি গোস্বামী। রবিবার গভীর রাতে মাকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে রঘুনাথ গোস্বামী নামে যুবকের বিরুদ্ধে। বাড়ির কিছু দূরে রঘুনাথের কাকা নয়নের বাড়ি। অভিযোগ রবিবার রাতে হঠাৎ কাকার বাড়ির ছাদ দিয়ে তাঁদের ঘরে ঢোকেন রঘুনাথ। তাঁর গায়ে রক্তের ছিঁটে দেখে সন্দেহ হতে জানতে চাওয়া হলে রঘুনাথ বলেছেন মাকে মেরে ফেলেছেন। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। এরপর ঘর থেকে মিনতি গোস্বামীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
    প্রতিবেশীরা জানিয়েছেন রঘুনাথ মানসিকভাবে সুস্থ নন। ক্যানসারের রোগীও রঘুনাথ। তাঁর চিকিৎসাও চলছিল বলে জানা গিয়েছে।