গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National বাবরি মসজিদ বিতর্কের মধ্যে সংসদে শমীক ভট্টাচার্য 

    বাবরি মসজিদ বিতর্কের মধ্যে সংসদে শমীক ভট্টাচার্য 

    0
    48
    ছবি সৌজন্যে : এক্স
    মুর্শিদাবাদে যেখানে হুমায়ন কবীর বাবরি মসজিদ করতে চাইছে , সেখানে আদিনাথ মন্দির ছিল বলে দাবি করেছেন রাজ্য বিজেপি – র সভাপতি এবং সাংসদ শমীক ভট্টাচার্য।
    কোনো মন্দির মসজিদ নিয়ে লড়াই নয়, কোনো হিন্দু মুসলিম নিয়ে বিভাজন নয়, কিন্তু তাতে কি হল। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের জমি বিভাজন নিয়ে বিতর্কিত মন্তব্যের মধ্যেই সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় এই নিয়ে বক্তব্য রাখলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আমরা ইতিহাসকে মিটিয়ে দিতে পারি না। নিজের কারবারকে ছাড়তে পারিনা।
    সংস্কৃতিকে মিটিয়ে ফেলতে পারিনা। কিন্তু পশ্চিমবঙ্গে এমনটাই চলছে। যেখানে বাবরি মসজিদ বানাতে চাইছে  সেখানে আদিনাথ মন্দির ছিল তার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ঐতিহাসিক তথ্যপ্রমাণ রয়েছে। সরকারের কাছে জমিরক্ষার জন্য আবেদন করলেন শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হতে দেবনা আমরা। এটা শুধু বাবর আর রামের লড়াই নয়। এটা ভারতের সংস্কৃতি বাঁচানোর লড়াই।