
শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী। তিন দশকের বেশি অভিনয় ক্যারিয়ার তার। ঝুলিতে আছে বহু কালজয়ী সিনেমা।
অভিনয়কে নিজের ধ্যানজ্ঞান মানলেও এখনো বলিউডের বড় তারকাদের মতো পারিশ্রমিক পান না তিনি, বরং এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন বলেও জানান অভিনেতা। এক সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন, তিনি এখনো অনেক কম টাকা পারিশ্রমিক পান। শাহরুখ-সালমানের মতো এত টাকা পান না। দু’ বছর আগেও একই কথা বলেছিলেন ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা।দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি-এর জন্য নিশ্চয়ই ভালো পারিশ্রমিক পেয়েছেন, এমন প্রশ্নের জবাবে মনোজ বলেছেন, তিনি যত টাকাই পান না কেন, তা কখনোই যথেষ্ট নয়। বড় তারকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তা তিনি পান না। বরং লড়াই চালিয়ে যাচ্ছেন।জুগনু ছবির উদাহরণ টেনে মনোজ বলেছেন, আমি যদি অত টাকা পারিশ্রমিক নিতাম, তাহলে ছবিটি তৈরিই হতো না। মাঝে মাঝে আমাদের টাকা রেখে যেতে হয় যাতে আমাদের ভেতরে যে শিল্পী আছে,সে খুশি থাকে এবং ভালো ছবি তৈরি করা যায়। আমি অনেক ছোট ছবির জন্য বাজেটের ওপর ভিত্তি করে পারিশ্রমিক নিতাম। কারণ, আমি গল্প এবং আবেগে বিশ্বাস করতাম। একবার হ্যাঁ বললে, আমি আমার সর্বস্ব দিই, কখনো পিছিয়ে আসি না।উল্লেখ্য,বয়স ৫৬-তেও দারুণ ফিট মনোজ। কীভাবে নিজেকে মেনটেইন করেন অভিনেতা? বিগত ১৪ বছর ধরে রাতে খাবার খান না তিনি,জানিয়েছেন নিজেই।
মনোজ বলেছেন, সূর্য ডোবার পর তাঁর বাড়িতে আর কোনো খাবার থাকে না। এভাবেই অভ্যাস গড়ে তুলেছেন। তবে সকাল এবং দুপুরের খাবার খান। ওটা বাদ দেন না।









