গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের ৬৮টি ভাষা নিয়ে ভাষা মেলা উৎসব : ব্রাত্য 

    রাজ্যের ৬৮টি ভাষা নিয়ে ভাষা মেলা উৎসব : ব্রাত্য 

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যের আটষট্টি টি ভাষা নিয়ে উদযাপন হচ্ছে ভাষা মেলা উৎসব। বিশ্ব বাংলা কনভেনশনে সেই উপলক্ষে সোমবার অপ্রচলিত বিভিন্ন ভাষার লেখক কবি ও শিল্পীদের সম্মানিত করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন রাজ্যের উপর ভাষাভিত্তিক আধিপত্যবাদ-কে কায়েম করতে একটা প্রচেষ্টা চলছে। তা দমন করতেই হবে। হিন্দি ভাষা, নিরামিষ খাওয়া এগুলো দেশের বহুত্ববাদকে ধ্বংস করার একটা চাপ। এর পিছনে একটাই বয়ান তা হল হিন্দি, হিন্দু ,হিন্দুস্তানকে ভারতবাসীর ওপর চাপিয়ে দেওয়া। এই ভাষা মেলা এবং ভাষা উৎসবের মাধ্যমে এই ধরনের অপচেষ্টাকে আমরা থামিয়ে দিতে পারে।  রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
    হাজির ছিলেন বাংলা সহ বিভিন্ন ভাষার শিল্পী, লেখক, কবি, সাংবাদিকেরা। সুবোধ সরকার বলেছেন, ভাষা চর্চার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে এবং সে কাজে উৎসাহ দিয়েছে চলেছেন আধুনিক বাংলার রূপকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।