গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home East Medinipur দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেতার মুখে ‘শুভেন্দু জিন্দাবাদ’

    দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেতার মুখে ‘শুভেন্দু জিন্দাবাদ’

    0
    137
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দলের প্রতিষ্ঠা দিবসে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ স্লোগান দিয়েছেন তৃণমূল নেতা তরুণ জানা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, স্লোগান পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানার মুখে।
    ঘটনার ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। অস্বস্তি ঢাকতে সাফাই দিলেও, দলের অন্দরেই তরুণবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কর্মীদের একাংশ। ২ জানুয়ারি উত্তর কাঁথি ও এগরা বিধানসভার কো-অর্ডিনেটর হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব।
    তার ঠিক পরেই দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে তৃণমূলের ২৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অভিযোগ, সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনী দেওয়ার মাঝেই আচমকা বলে ওঠেন— জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ!পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা তাঁর ভুল ধরিয়ে দিলে তিনি বক্তব্য শুধরে নেওয়ার চেষ্টা করেন।