গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Coochbehar দিনহাটায় নরখাদক ! খুনের পর দেহ খাওয়ার চেষ্টা

    দিনহাটায় নরখাদক ! খুনের পর দেহ খাওয়ার চেষ্টা

    0
    438
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মানুষের মাংস খাওয়ার জন্য খুন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিরল ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায় জানা গিয়েছে ১০ জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন এলাকার কুড়শাহাটের শ্মশান থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ।
    দেহের গলা এবং কাঁধে ক্ষতচিহ্ন ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ খুনের মামলা দায়ের করে। এরপরেই গ্রেফতার করা হয় ফিরদৌস আলম নামে এক যুবককে। জেরায় অভিযুক্ত জানায় ওই ব্যক্তিকে খুনের কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। নেশাগ্রস্ত অবস্থায় মাংস খাওয়ার উদ্দেশে খুন করেছে সে। শুধু তাই নয় খুনের পর দেহ টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। এরপর কলতলায় নিজেই দেহ জল দিয়ে ধুয়ে পরিস্কার করে। সাংবাদিক বৈঠক করে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানিয়েছেন অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। অভিযুক্ত মৃতদেহ খাওয়ার উদ্দেশ্যে ওই ব্যক্তিকে খুন করেছে বলে জানা গিয়েছে। তারপর দেহটি কলতলায় পরিস্কার করে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় তার নাকি দেহ খাওয়ার উদ্দেশ্য ছিল।
    মৃতদেহের ঘাড়ে এবং গলায় কামড়ের ক্ষতচিহ্ন রয়েছে। এরপরেই বিরল ক্যানিবালিজমের বিষয়টি সামনে আসে।