গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নেশাগ্রস্ত অবস্থায় সাঁতার কাটছিলেন জ়ুবিন গার্গ?

    নেশাগ্রস্ত অবস্থায় সাঁতার কাটছিলেন জ়ুবিন গার্গ?

    0
    47
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মদ্যপ অবস্থায় সাঁতার কাটতে নেমেছিলেন জ়ুবিন গার্গ। লাইফ জ্যাকেটও খুলে ফেলে দিয়েছিলেন।এক তদন্তকারী আধিকারিক সিঙ্গাপুর আদালতে এমনই জানিয়েছেন। উল্লেখ্য ২০২৫-এর সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে মৃত্যু হয় জ়ুবিনের। কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

    ঘটনা নিয়ে সিঙ্গাপুরে তদন্ত চলছে। বুধবার এই মামলার শুনানিতে তদন্তকারী আধিকারিক জানান, প্রথমে লাইফ জ্যাকেট পরেছিলেন গায়ক। তার পরে সেটি খুলে ফেলে দেন। ফের তাঁকে লাইফ জ্যাকেট পরতে বলা হলে, তিনি রাজি হননি। তদন্তকারী আধিকারিকের পেশ করা রিপোর্ট অনুযায়ী, মারাত্মক ভাবে নেশাগ্রস্ত ছিলেন জ়ুবিন গার্গ। সাঁতার কাটতে গিয়ে অচেতন হয়ে পড়ছিলেন তিনি এবং সেই অবস্থাতেই তিনি কোনওমতে সাঁতার কেটে ইয়ট পর্যন্ত আসার চেষ্টা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা এমন দেখেছেন বলেও সেই রিপোর্টে বলা হয়েছে। দাবি করা হয়েছে,জ়ুবিন যখন অচেতন হয়ে পড়ছেন, তখন তাঁকে সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করা হয় এবং সিপিআর-এর মাধ্যমে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই জ়ুবিনকে মৃত বলে ঘোষণা করা হয়।

    তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, জ়ুবিনের উচ্চরক্তচাপ ও মৃগীরোগ ছিল। সিঙ্গাপুর পুলিশ জ়ুবিনের ঘটনায় কোনও রকমের ষড়যন্ত্র খুঁজে পায়নি বলে জানানো হয়েছে সিঙ্গাপুর আদালতকে।