গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভোটের বাংলাদেশ লক্ষ সেনা মোতায়েন

    ভোটের বাংলাদেশ লক্ষ সেনা মোতায়েন

    0
    79
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে জাতীয় সংসদের আসন্ন নির্বাচনের কারণে আপাতত অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাজধানী ঢাকায় অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেছেন, নির্বাচনের আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাংলাদেশের বিদেশ উপদেষ্টার দাবি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, নির্বাচনের সময় অনেক রকমের চেষ্টা হতে পারে। হুট করে যেন কেউ হাজির হতে না পারে, সে জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।পাশাপাশি, পোস্টাল ব্যালটের অপব্যবহার ও কারচুপির আশঙ্কা সম্পর্কে তাঁর মন্তব্য, বিষয়টি দেখা হচ্ছে ,ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ কেউ পোস্টাল ব্যালটের অপব্যবহার করবে এটা স্বাভাবিক। তবে সাবধান থাকতে হবে। অন্য দিকে, বুধবারই ঢাকায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে ভোটের সময় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক লক্ষ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেনা, আধাসেনা, পুলিশ, আনসার-সহ বিভিন্ন বাহিনীর শীর্ষকর্তাদের উপস্থিতিতে আয়োজিত ওই বৈঠকে স্থির হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের চার দিন টানা সারা দেশে নিবিড় টহল চালাবে যৌথবাহিনী। ভোট পরবর্তী দু’দিন ধরেও বজায় থাকবে সেই প্রক্রিয়া। ১ লক্ষ সেনা-সহ মোট ন’লক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে এ বারের ভোটে! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটকেন্দ্র থাকছে ৪২ হাজার ৭৬১টি।

    স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র জানিয়েছে, এর মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৮ হাজার ৭৮০টি।ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে ১৬ হাজার ৫৪৮টিকে। সাধারণ ভোটকেন্দ্র ১৭ হাজার ৪৩৩টি।