গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home North 24Pgs দিকে দিকে এসআইআর ক্ষোভ, উত্তপ্ত বাসন্তী-সন্দেশখালি

    দিকে দিকে এসআইআর ক্ষোভ, উত্তপ্ত বাসন্তী-সন্দেশখালি

    0
    153
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাস্তায় ধাওয়া করে মার, ভাঙচুর। এসআইআর শুনানি ঘিরে এবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। ভেঙে দেওয়া হয়েছে চেয়ার, টেবিল, রীতিমত তাণ্ডব চালানো হয়েছে বাসন্তীর সোনাখালির কর্মতীর্থে শুনানি কেন্দ্রে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শুনানি কেন্দ্রে আসা ভোটাররা।

    তাদের অভিযোগ নথি জমা দেওয়ার পরেও কোনও রসিদ মিলছে না। বারবার হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। পুলিশের সামনেই ভাঙচুর, তাণ্ডব চালালো হলেও বাধা দেয়নি বলে অভিযোগ। কয়েকজন তৃণমূল নেতৃত্ব বাধা দিতে গেলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, হাতাহাতি বেধে যায়। এরপরেই ক্যানিং এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ মাইকিং করে সামাল দেওয়ার চেষ্টা করা হয়। শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটেও। গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এসআইআর শুনানি ঘিরে সন্দেশখালির বিডিও অফিসে তাণ্ডব চলেছে। রিসিপ্ট কপিতে কনটেন্ট নট ভেরিফায়েড লেখার অভিযোগ উঠতেই ক্ষোভে ফেটে পড়েন ভোটাররা।

    এরপরেই ন্যাজাটের বিডিও অফিসে তাণ্ডব চালানো হয়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বারাসতের চাপাডালি মোড়েও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা।