গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National কংগ্রেস ছাড়ছেন? মুখ খুললেন শশী থারুর

    কংগ্রেস ছাড়ছেন? মুখ খুললেন শশী থারুর

    0
    57
    ছবি সৌজন্যে : এক্স

    কংগ্রেস সাংসদ শশী থারুর,সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে অপমান করেছেন। দলের সঙ্গে দূরত্বের মাঝেই ফের মুখ খুলেছেন থারুর।

    তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের অবস্থানের বিরুদ্ধে তিনি কোনওদিন যাননি। তবে একমাত্র অপারেশন সিঁদুরের পর তিনি ভিন্ন মত পোষণ করেছিলেন বলে জানিয়েছেন তিরুঅনন্তপুরমের সাংসদ।সম্প্রতি কেরলের সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন থারুর। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, সংসদে কোনও পর্যায়েই দলের অবস্থানের বিরুদ্ধে তিনি যাননি। একমাত্র অপারেশন সিঁদুরের সময় দলের সঙ্গে তাঁর মতভেদ প্রকাশ্যে এসেছিল।

    কংগ্রেস সাংসদ শশী থারুর জানিয়েছেন, পহেলগাঁওয় হামলার পর তিনি বিষয়টি নিয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং সেই জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। নিজের অবস্থান স্পষ্ট করে কংগ্রেস সাংসদ বলেন, পহেলগাঁও হামলার পর একজন পর্যবেক্ষক এবং লেখক হিসাবে একটি প্রতিবেদন লিখেছিলেন। সেখানে বলেছিলেন, দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত এবং এই হামলার কঠোর জবাব দেওয়া উচিত।