গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Top News ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন, দিদিকে ধন্যবাদ দেব-র

    ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন, দিদিকে ধন্যবাদ দেব-র

    0
    312
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২০২৪-র লোকসভা ভোটের প্রচারে হুগলির আরামবাগ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তাঁর পাশে ছিলেন দেব।

    বুধবার হুগলির সিঙ্গুর থেকে ঘাটার মাস্টার প্ল্যানের উদ্বোধন করেছেন। বুধবারও তাঁর পাশেই ছিলেন সাংসদ অভিনেতা দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেব বলেছেন সাংসদ হিসেবে তাঁর কাছে বড় দিন। ঘাটালের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণের দিন। ১২ বছর ধরে এই দিনটার ছবি দেখেছেন। দিল্লিতে গিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেনি।

    ২০২২-র নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন, সেই কথা রাখলেন। এজন্য দিদিকে নমস্কার করে দেব বলেছেন যিনি কথা দিয়ে কথা রাখেন, তিনি কেন ভোটে জিতবেন না।