গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Top News বিজেপি-তৃণমূল হাতাহাতি, অগ্নিমিত্রাকে গো ব্যাক

    বিজেপি-তৃণমূল হাতাহাতি, অগ্নিমিত্রাকে গো ব্যাক

    0
    325
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রানিগঞ্জের এগারায় অগ্নিমিত্রা পালের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি চলাকালীন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল।
    বিধায়কের সামনেই তৃণমূল, বিজেপি কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর এলাকা ছাড়েন অগ্নিমিত্রা পাল। তৃণমূলের অভিযোগ বিজেপি বিধায়ককে ৫ বছরে একবারও এলাকায় দেখা যায়নি। সেই কারণে মানুষ বিক্ষোভদেখিয়েছেন। যদিও অগ্নিমিত্রা পালের পাল্টা দাবি তাঁকে দেখলেই তৃণমূল ভয় পাচ্ছে।
    তাই তারা চাইছে তিনি যাতে এলাকায় না যান।