গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপেই নির্দেশ দিচ্ছে : সাগরিকা 

    নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপেই নির্দেশ দিচ্ছে : সাগরিকা 

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স
    সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। ভিডিও বার্তায় এভাবেই কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
    তৃণমূল সাংসদের আরও অভিযোগ, রোল অবজার্ভারদের জেলাভিত্তিক দায়িত্ব নির্ধারিত থাকলেও তাদেল লগইন তথ্য কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি এই লগ ইন ডেটা ব্যবহার করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। দিল্লি থেকে এই নিদেশ আসছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তা কমিশন মানছে না।
    কমিশনের জানা উচিত মানুষের জন্য তাঁদের কাজ, কোনও নির্দিষ্ট দলের জন্য নয়। আর তা যদি নির্বাচন কমিশন না মানে তাহলে সেক্ষেতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।